এবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

এবার মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এর আগে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এক বিবৃতিতে জানান, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার কয়েক ঘণ্টা পরেই স্বাস্থ্যমন্ত্রী নিজে আক্রান্ত হওয়ার কথা জানান।

ম্যাট হ্যানকক বলেন, তার দেহেও মৃদু উপসর্গ দেখা যাচ্ছে। তিনি স্বেচ্ছা-আইসোলেশনে আছেন, এবং বাড়ি থেকে কাজ করবেন।

এদিকে যুক্তরাজ্যে করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ ১৮২ জনের মৃত্যু হয়েছে। সেই হিসেবে যুক্তরাজ্যে করোনাভাইরাসে এ পর্যন্ত মোট ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর