অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আর নেই

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া মারা গেছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

বেগম জিয়ার আরক আইনজীবী মেসবাহ কামাল সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সানাউল্লাহ মিয়ার জানাযার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পরিবারের সঙ্গে আলোচনা করে তার জানাযা এবং দাফরেন বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

আজ রাতেই উত্তরা ৪ নং সেক্টরে রাজউক কলেজের পাশে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছিলো পারিবারের পক্ষ থেকে। তিনি কিডনিতে সমস্যার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর