যুক্তরাজ্যে একদিনেই প্রাণঘাতী করোনায় ১৮২ জনের মৃত্যু

যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই ১৮২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৬৬ জনের।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার (২৭ মার্চ) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ব্রিটিশ প্রধানমন্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে।

যুক্তরাজ্যে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন ঘোষণার পর পুরো যুক্তরাজ্য স্থবির হয়ে পড়লেও বাংলাদেশি অধ্যুষিত হোয়াইট চ্যাপেলে অনেকেই নিয়ম মানছে না। প্রয়োজনে বা অপ্রয়োজনে লোকজন বাসা থেকে বের হচ্ছেন হরহামেশাই।

লকডাউনের মধ্যেও নিয়ম না মানার কারণে বাংলাদেশি কমিউনিটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন অনেকে। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারও প্রবাসীদের এ সময়ে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্যে কোভিড-নাইনটিনে আক্রান্ত ছয় জন বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে। যাদের মধ্যে ৪ জনই সিলেট অঞ্চলের।

বার্তা বাজার / এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর