রানা আহমেদ: করোনাভাইরাস মোকাবেলায় উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের কারণে কেরানীগঞ্জের রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে।
সকাল থেকে ঔষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসাপ্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলা প্রশসনের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে বের না হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
রাস্তায় পুলিশি টহল বজায় রয়েছে। দুজনের বেশি লোক একত্রিত হলেই পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছে। এতে গত কয়েকদিনের তুলনায় লোকজনের জনসমাগম নেই বললেই চলে। কারণ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বেড় হচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার পুলিশের সাথে মাঠে নেমেছে সেনাবাহিনী সহ যৌথবাহিনি। প্রথম দিন মাইকিং এর সাথে সাথে কিছুটা বল প্রয়োগ করতেও দেখা গেছে যৌথবাহিনিকে। তবে আজ কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা যৌথভাবে জ্বল কামান নিয়ে মাঠে নেমেছে। কদমতলী, জিঞ্জিরা, কালিন্দী সহ বেস কয়েকটি স্থানে পুলিশ জ্বল কামান ব্যবহার করে রাস্তাঘাট জীবানু মুক্ত এবং জনসাধারণ কে ছত্রভঙ্গ করার কাজেও ব্যবহার করছে।
এ সময় উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মইনুল ইসলাম পিপিএম, দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান, মডেল থানার ওসি অপারেশন আসাদুজ্জামান টিটু সহ উভয় থানার কর্মকর্তা ও সদস্য গন। এ সময় পুলিশের সাথে জনসাধারণ কে সচেতন করতে দেখা গেছে কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম ও যুবলীগ নেতা মাহমুদ আলমকে।
একই সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল ও সানজিদা পারভীনের নেতৃত্বে যৌথবাহিনীর দুটি টীম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। যৌথবাহিনির টীম দুটি জনসাধারণ কে জনসচেতনতার পাশাপাশি লোক সমাগম দেখলেই তাদের ছত্রভঙ্গ করে দিতে দেখা গেছে।
সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বার্তাবাজারকে জানান, সেনাবাহিনীসহ যৌথবাহিনীর দুটি টীম নিয়ে লোকজনকে সামাজিক দুরত্ব বজায় রাখতে বলছি। একই সাথে প্রয়োজন ছাড়া লোকজনকে ঘর থেকে বের হতে নিরুৎসাহিত করছি। গতকালের তুলনায় রাস্তাঘাটে আজ লোক সমাগম কম দেখা গেছে।
জনসাধারনের মাঝে জনসচেতনতা বাড়ছে। আশা করছি দুই একদিনের মধ্যে পরিস্থিতি আরো উন্নতি হবে।
উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। এর মধ্যে দুই জন ডাক্তারও রয়েছেন।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বের ১৯৯ টি দেশে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী এ ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা পাঁচ লাখেরও বেশি।
কেএ/বার্তাবাজার