করোনাভাইরাস সচেতনতায় ইবি উপাচার্যের মাস্ক বিতরণ

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সারাদেশের মানুষ যখন ঘরে থেকে বের হচ্ছেন না ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী তখন বসে নেই।

বন্ধ ক্যাম্পাসে অবস্থান করে যে সকল কর্মকর্তা-কর্মচারী নিয়মিত কাজ করে চলছেন তাদের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ও তাদের নিরাপত্তার স্বার্থে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন উপাচার্য নিজেই।

জানা যায়, ২৬ মার্চ (বৃহস্পতিবার) ক্যাম্পাসে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তা কাজে নিয়োজিত আনসার সদস্যদের মাঝে প্রায় শতাধিক মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

এসময় তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উদ্বুদ্ধ করেন।

উপাচার্যের সাথে এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, সিন্ডিকেট সদস্য ড. মোঃ মাহবুবর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন প্রমুখ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

উল্লেখ্য, সরকারী নির্দেশ মেনে গত ১৮ ই মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের হল সমূহ বন্ধ করে দেয়া হয়। এছাড়া গত ২১ শে মার্চ সিন্ডিকেট সভার সিন্ধান্ত অনুযায়ী অফিস সমূহ বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর