আলফাডাঙ্গায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের প্রভাবে ফরিদপুরের আলফাডাঙ্গায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ৮৫০জন সুবিধাবঞ্চিতদের মধ্যে এ সকল খাদ্য সামগ্রী (চাল, ডাল, তৈল, লবন ও সাবান) বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ নুর ইসলাম প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণকালে ইউএনও করোনা ভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে বলেন, ঘরে থাকুন, গণজমায়েত এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য পরামর্শ মেনে চলুন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এ কার্যক্রম চালানো হচ্ছে।
কেএ/বার্তাবাজার