করোনার ভুয়া চিকিৎসক বাবা-ছেলে আটক

সারা বিশ্বের বিখ্যাত সব চিকিৎসাবিজ্ঞানীরা করোনার প্রতিষেধক আবিষ্কার করতে চোখের ঘুম হারিয়ে রাতদিন খেটেও কূল কিনারা পাচ্ছেন না। অথচ ময়মনসিংহের
নান্দাইল উপজেলায় ২২ বছরের এক যুবক করোনা ভাইরাসের চিকিৎসা পদ্ধতি স্বপ্নযোগে পেয়েছেন বলে দাবী করছেন। যুবকের পিতাও প্রচার করে বেড়াচ্ছিলেন এমন আজগুবি গল্প।

জানা যায়, উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের খাঁমারগাও গ্রামের জসিম উদ্দিনের ছেলে শাহীন (২২) স্বপ্নযোগে নভেল করোনা ভাইরাসের ওষধ পেয়েছেন বলে প্রচার করছিলেন। শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাযের সময় খাঁমারগাও বেপারীপাড়া মসজিদের সামনে উপস্থিত মুসুল্লীদের একথা জানানোর পর হুমড়ি খেয়ে তার বাড়িতে জমায়েত হতে থাকে। একই সাথে শাহীন জানায় এই ঔষধ বিধর্মীরা খেতে পারবে না।

এমন ঘটনার খবর পেয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম সুজন ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে শাহীন ও তার বাবার এমন ভুয়া চিকিৎসার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাহীনকে ৬ মাসের জেল ও তার বাবা জসীম উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর