ছেলের হাতে বাবা খুন, মা আহত

সিলেটে বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ সময় ছেলের দায়ের কোপে মা মিনারা বেগম (৪৫) গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় স্থানীয়রা মনিরা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামপুর গ্রামের আবদুল করিম খানের (৬০) ছেলে রাহেল আহমদ (২৫) বাড়ির সামনে গাছ কাটতে গেলে তার বাবা-মা বাধা দেন। এ সময় তাদের সঙ্গে ছেলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাহেল আহমদ উত্তেজিত হয়ে হাতে থাকা কোদাল ও দা দিয়ে বাবা-মার ওপর হামলা করে। স্থানীয়রা তাদের চিৎকার শুনে এগিয়ে আসলে ছেলে রাহেল আহমদ পালিয়ে যান।

ঘটনাস্থলেই বাবা করিম খান মারা যান। পরে স্থানীয়রা মনিরা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাহেলকে আটকের চেষ্টা চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর