চট্টগ্রামের মীরসরাইয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এত ৫ রাশিয়ান নাগরিকসহ ৭ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মাঝে রয়েছে গ্রেনী (৪০),বোরাক (৩৯্),আন্দ্রে (৪৫্), রিমারিও ( ৪৫) ও গ্লোরী (৪০) নামের ৫ রাশিয়ান নাগরিক। তাদের সাথে আহত হন জিপিএইচ এর প্রশাসনিক কর্মকর্তা মুকতাদির ও গাড়িচালক।
জিপিএইচ ইস্পাত লিমিটেডের মাইক্রোবাসটি শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। এতে কয়েকজন রাশিয়ান নাগরিক আহত হয়েছেন বলে জানান জোরারগঞ্জ হাইওিয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ। ফিরোজ হোসেন।
তিনি আরও জানান, ওই রাশিয়ান ব্যক্তিরা ঢাকা বিমানবন্দর থেকে থেকে শুক্রবার রাতের ফ্লাইটে দেশে রওনা দেয়ার জন্য ঢাকা যাচ্ছিলেন। চট্টগ্রাম ফিরে গিয়ে চিকিৎসার পর আবার তারা ঢাকার পথে রওনা হবেন বলে জানান তিনি।
বার্তাবাজার/এসজে