করোনা ভাইরাসের ঔষুধ আবিষ্কারক ভুয়া কবিরাজ আটক

শরীয়তপুরে এক করোনা ভাইরাসের ঔষুধ আবিষ্কারক ভুয়া কবিরাজকে আটক করেছে আঙ্গারিয়া ফাড়ির পুলিশ। বুধবার একটি ফেইসবুক লাইভে দেখা যায়, সদর পৌরসভার মনোহরবাজারের মোড়ে আলতাফ কবিরাজ নামে এক ব্যাক্তি বলতে ছিলেন,তিনি করোনা ভাইরাসের ঔষুধ তৈরি করেছেন, তার ঔষুধ খেলে করোনা রোগী ভাল হয়ে যাবে, এই ভিডিওটি সাংবাদিকদের নজরে আসলে জেলা প্রশাসনের ফেইসবুক গ্রুপে দিলে তাৎক্ষণিক সদর উপজেলা নির্বাহী অফিসার আঙ্গারিয়া ফাড়ির আইসি মিন্টু মন্ডলকে ব্যবস্থা নিতে বলেন।

পরে আঙ্গারিয়া ফারির আইসি মিন্টু মন্ডল তার টিম নিয়ে তার গ্রামের বাড়ি আঙ্গারিয়া ইউনিয়নের সিঙ্গারিয়া গ্রাম থেকে সন্ধা ৬ টার দিকে আটক করে নিয়ে আসে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুর রহমান শেখ তাকে দন্ডবিধি ১৮৬০এর ২৭৫, ২৭৬ ধারায় ১ মাসের বিনাশ্রমে কারাদন্ড দেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর