টাঙ্গাইলে করোনা ভাইরাস আতঙ্কে কর্মহীনদের মাঝে খাবার বিতরণ

শুক্রবার বিকালে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় করোনা ভাইরাস আতঙ্কের কারণে কর্মহীন হয়ে পড়া শতাধিক কর্মহীন দরিদ্র লোকজনের প্রত্যেককে ১০ কেজি চাল, এক কেজি ডাল, তিন কেজি আলু ও এক কেজি করে পিঁয়াজ বিতরণ করেছেন জেলা প্রশাসক মোঃ শহীদুল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ বজলুর রশিদ বাবলু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহীদ উল্লাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

তিনি আরো জানান প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী করোনা ভাইরাসের কারনে জেলায় কর্মহীন কোন মানুষ না খেয়ে থাকবে না। সে লক্ষে কর্মহীন লোকজনের মধ্যে বিতরণের জন্যে জেলার ১২টি উপজেলায় ২০ মেট্রিক টন চাল ও নগদ ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কর্মহীন লোকজনের ঘরে ঘরে খাদ্য ও অর্থ সহায়তা পৌছে দেওয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর