সিরাজদিখানে বসত বাড়ী দখল-ভাংচুর, আহত ৩

সিরাজদিখানে বসত বাড়ী দখল, ৩ টি ঘর ভাংচুর, আসবাতপত্র লুট করারসহ হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার উত্তর কুসুমপুর গ্রামে এ বসত ঘর দখলের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার উত্তর কুসুমপুর গ্রামের আবুল হাসেমের ছেলে জাহাঙ্গীর আলম গং দের ও একই গ্রামের করিম শেখের ছেলে শাহিন শেখ গং দের সাথে দীর্ঘদিন যাবত বসত বাড়ীর মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিলো।

বিরোধের জেরে শুক্রবার সকালে শাহিন শেখ (৫৫) ও মোকসেদ আলীর পুত্র জুয়েল (৫২), সুজন (৪০), স্বপন (২৪), সোহেল (৪৯), তপন (২১) ও মেয়ে রহিমা বেগম (৩৫) এবং ২০ থেকে ৩০ জন ভাড়াটে সন্ত্রসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রস্বস্ত্রে সজ্জিত হয়ে জাহাঙ্গরী আলমদের বসত বাড়ীতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ী দখলে করে।

এসময় ৩ টি টিনের ঘরসহ ভবনের দেয়াল, দরজা ভেংঙ্গে দখল করে। জাহঙ্গির আলম বাধা দিলে তার ভাই নাছির উদ্দিন ও দুই ভাতিজা মারুফ হোসেনকে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে। ভুক্তভোগীরা ৯৯৯ এ কল করে অভিযোগেরে প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জাহাঙ্গীর আলমদের বসত ঘরে প্রবেশ করে ঘরে থাকা আবসাবপত্র সব ভেংঙ্গে চুরমার ও পুকুরসহ ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়।

ঘটনা স্থলে সংবাদকর্মীরা গেলে মোকছেদ আলীর লোকজন সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ বিষয়ে যদি পত্রপত্রিকায় লেখালেখি করে তাহলে সাংবাদিকদের দেখে নিবে বলে হুমকি প্রদান করে।

ভুক্তভোগী নাছির আলম জানান, হাইকোর্টসহ আমরা ৪ বার রায় পেয়েছি। ৫২ শতাংশ জায়গার থেকে আমরা দাবি করি ৩৫ শতাংশ। আদালত আমাদের ১৯ শতাংশ জায়গার রায় দেয়। ডিগ্রী জারির মাধ্যমে আদালত আমদের বুঝিয়ে দিয়েছে। শাহিন শেখ জোড় করে সন্ত্রসী বাহিনী নিয়া আমার বসত ঘর দখল করে।

আমদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি করে। আমি বিচার চাই। ভুক্তভোগী কামালের মেয়ে হারিয়া আক্তার বলেন, আমি ৯৯৯ এ ফোন দেয়ার পর পুলিশ আসে। তারা আসলে আমি তদের ঘটনার বিষয় খুলে বলি। তখন পুলিশ বলে এই খানে কি আমি তোমাদের পাহারাদার হিসাবে আসছি নাকি? এমনেতেই দেশে ভাইরাস ছরাইছে।

তার মধ্যে তোমরা বারাবরি শুরু করছো। অভিযুক্তরা এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, দুই পক্ষের উত্তেজনায় মারামারির ঘটনা ঘটেছে ও থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা করা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর