সারাবিশ্বে মহামারি রুপ ধারণ করা নভেল করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান নামের একটা শহর। সেখানকার বন্যপ্রানী বিক্রির বাজারে জ্যান্ত বাগদা চিংড়ি বিক্রি করা এক নারীই বিশ্বের প্রথম করোনাক্রান্ত রোগী বলে সম্প্রতি ফাঁস হওয়া এক নথিতে জানা গেছে।
উই গুশিয়ান নামের ৫৭ বছর বয়সী এই নারী উহানের হুনান মার্কেটে চিংড়ি বিক্রি করতেন। গত বছরের ১০ ডিসেম্বর তিনি অসুস্থ হয়ে পড়েন বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়।
প্রথমে ঠান্ডায় আক্রনাত হয়ে তিনি ডাক্তারের কাছে গিয়ে হালকা চিকিৎসা নিয়ে আবার মাছ বিক্রির কাজে লেগে যান। তখনই আসলে তিনি করোনায় আক্রান্ত হয়ে পড়েন। সবসময় তিনি ক্লান্ত অনুভব করতেন বলে চীনের জাতীয় দৈনিক দ্য পেপারকে জানান।
প্রত্যেক শীতেই তিনি জ্বরে ভোগতেন বলে এইবারের জ্বরকেও স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলেন। ৮ দিন পেরিয়ে গেলে উই গুইশিয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে ভর্তির পর তার অবস্থা আরও খারাপ হয়ে যায়।
গুইশিয়ান জানান, আমাকে আসলে কি চিকিৎসা দিবেন তা ডাক্তরাও বুঝতে পারছিলেন না। তাই আমাকে কিছু ইঞ্জেকশন নেয়ার পরামর্শ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। তারপর আমি আবার হাসপাতালে গিয়ে আরও কিছু ইঞ্জেকশন চাই। কারণ আমার শরীরে তখন কোনো শক্তিই পাচ্ছিলাম না।
এরপর, ২০১৯ এর ১৬ ডিসেম্বর গুইশিয়ানকে ভর্তি করা হলো উহান সিটি হাসপাতালে। কিন্তু ততদিনে হুনান বাজারের অনেকেই তার মত অসুস্থ হয়ে পড়েন বলে তাকে ডিসেম্বরের শেষ সপ্তাহে পাঠানো হয় কোয়ারেন্টাইনে।
৩১ ডিসেম্বর ২৭ জনের স্বাস্থ্য পরীক্ষা করে কোভিড-১৯ এ আক্রান্তের ব্যাপারে জানা যায়। ২৭ জনের মধ্যে ২৪ জন ছিলেন সেই উনান বাজারের। আর ২৪ জনের একজন ছিলেন ইউ গুইশিয়ান। (সূত্র : নিউজ ডটকমডটএইউ)
বার্তাবাজার/এসজে