বিএনপি মানুষের জমায়েত করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বেগম জিয়ার মুক্তির সময় অনেক মানুষ জমায়েত করে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে ফেসবুক লাইভ ও বিটিভির মাধ্যমে সাংবাদিকদের তিনি আরও জানান, এ মহামারির সময়ে অকারণে রাস্তাঘাটে সাধারণ মানুষকে হয়রানি সমীচীন নয়।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির সময় সেখানে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল। বিএনপির এ রকম হাজার হাজার মানুষের জমায়েত দায়িত্বহীনতার পরিচয় দেয়।

তথ্যমন্ত্রী আরও জানান, মানুষ প্রয়োজনে রাস্তায় বের হতে পারে। তবে অপ্রয়োজনে যদি কেউ রাস্তায় বের হয়, তাহলে তাকে পরামর্শ দিয়ে ঘরে পাঠিয়ে দেয়া হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর