চলমান করোনা ভাইরাসের প্রভাবে এই বছর যদি হজ বাতিল হয়ে যায় তাহলে হজপযাত্রীদের সকল টাকা সৌদি আরব সরকার ফেরত দিবে। সৌদি আরবের ধর্মমন্ত্রী ফছরুল রাজী শুক্রবার (২৭ মার্চ) এই বিবৃতিতে এই তথ্য জানান।
সৌদি ধর্মমন্ত্রী জানান, পবিত্রতম শহর মক্কা ও মদীনায় প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। অথচ প্রতিবছর এই দুটি শহরে হজপালনের জন্য বিশাল জনসমাবেশ ঘটে। তাই করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে সৌদি সরকার এইবারের হজ বাতিল করে দিতে পারে। আর যদি শেষ পর্যন্ত হজ বাতিলও হয়ে যায় সেই ব্যাপারেও আমরা একটা পরিকল্পনা প্রণয়ন করেছি।
১ হাজারেও বেশি মানুষ এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ জন। (সূত্র-ইত্তেফাক)
বার্তাবাজার/এসজে