তেঁতুলিয়ায় নিত্যপ্রয়োজনীয় দোকানের জন্য সময় নির্ধারণ

সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সামাজিক দূরত্ব এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতকল্পে দোকান ও সেবাসমূহ খোলা রাখার সময় নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৭ মার্চ) উপজেলা প্রশাসনের জরুরী এক গণবিজ্ঞোপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুল হক। জানা যায়, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিম্নে উল্লেখিত দোকান ও সেবাসমূহ খোলা থাকবে:

১. কাঁচা বাজার যেমন- সবজি, মাছ, মাংস, চাল, ডাল ইত্যাদি।
২. নিত্যপ্রয়োজনীয় মুদির দোকান ও নিত্যব্যবহার্য সামগ্রী।
৩. ঔষধের দোকান, হাসপাতাল, জরুরি সকল স্বাস্থ্য সেবা কেন্দ্র।
৪. বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্ন কার্যক্রম ইত্যাদি।
৫. বেকারি ও শিশুখাদ্য বিক্রয়ের দোকান।
৬. জ্বালানী তেল, গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী পেট্রোল পাম্প।
৭. সার ও বীজ বিক্রয়ের দোকানসমূহ।
৮. পশুখাদ্য, মৎস্যখাদ্য, পোল্ট্রিফিড বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ সকল প্রাণিখাদ্য বিক্রয়ের দোকান।
৯. ইন্টারনেট ও মোবাইল রিচার্জ সেবা প্রদানকারী দোকানসমূহ।

এদিকে তেঁতুলিয়া উপজেলায় বর্ণিত দোকান ও সেবাসমূহ ব্যতীত সকল ধরণের দোকান ও সেবাসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে ফার্মেসী ও ঔষধের দোকান ২৪ ঘন্টা খোলা থাকবে।

এসময় কোন পণ্য সামগ্রী নিয়ে কেউ গুজব ছড়াবেন না ছড়ানোর পাশাপাশি একটি দোকানে দুই জনের বেশী বিক্রয়কারী ও সেবাদানকারী ব্যক্তি এবং দোকানের সামনে কোন বসার ব্যবস্থা (বেঞ্চ/চেয়ার) না রাখতে অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুল হক।

তিনি জানান, করোনা ভাইরাসের বিস্তৃতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের তদারকি অব্যাহত রয়েছে। এ সকল নির্দেশনা ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর