সামাজিক নানা কারনে দরিদ্র অসহায় ও বয়স্ক ভাতাসহ বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা বিদ্যমান রয়েছে দেশে। এসব সহযোগীতা ঠিক মতো না পৌঁছানোর অভিযোগ রয়েছে দীর্ঘদিনের।
এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর অন্য কাউকে বিশ্বাস করেন না ভুক্তভুগীদের অনেকেই । আজ শুক্রবার (২৭ মার্চ) কয়েকজন অসহায় মানুষদের সাথে কথা হয় ঢাকার মতিঝিলে। তারা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন । প্রাণঘাতী এই করোনার আতস্কর মধ্যেও পেটের দায়ে তারা ভিক্ষার জন্য বের হয়েছেন ।
তারা জানায় ,কোনো দালালগো কাছে কিছু না দিয়া শেখ হাসিনা নিজের হাতে আমাদের টেকা দেওয়া লাগবো ,দালালগো কাছে দিলে ওরা সব
লুটফাট করে খায় । যাদের কাছে শেখ হাসিনা গরিবগো লাইগা টাকা দিতাছে তারাতো দিবো না। শেখ হাসিনা নিজের হাতে দিলে সেটা আমরা পামু ।
বার্তাবাজার/এম.এম