মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে লগ ডাউনের সময় অতি দরিদ্র মানুষের কষ্ট লাঘবে বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণে কার্যক্রম শুরু হয়েছে।
জেলা প্রশাসনের সহায়তায় সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলায় ১হাজার পরিবারের জন্য চাল, ডাল, আলু, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল প্যাকেট করা হয়। এ সকল ত্রান বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেয়ার কথা জানিয়েছে প্রশাসনের কর্তারা।
এছাড়া উপজেলা প্রশাসনের তত্বাবধানে সামাজিক দূরত্ব মেনে শহরে টিসিবি সামগ্রী বিক্রি করা হয়েছে। জেলা শহরে কর্মরত সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করেছে মাগুরা -১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ।
কেএ/বার্তাবাজার