পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের এক মসজিদের মাইকে গুজব ছড়ানোর অপরাধে সবরাতু নামে এক মুয়াজ্জিনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমান আদালতে নিজের ভুল শিকার করায় ওই মুয়াজ্জিনকে ৫’শত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুল হক।
এসময় ওই মুয়াজ্জিন ও স্থানীয়দের গুজব না ছড়াতে নির্দেশ প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, তিরনইহাট ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার পর করনো ভাইরাসকে নিয়ে মুয়াজ্জিন সবরাতু মসজিদের মাইকে ঘোষণা দেন যে লং, আদা, গোলমরিচ ও কালোজিরা বেটে খেলে করোনা ভাইরাস হবে না। এর পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শুক্রবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার সময় খবর পেয়ে ইউনিয়ন পরিষদে ছুটে যায় ভ্রাম্যমান আদালত।
পরে তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের উপস্থিতিতে এ ভ্রাম্যমান আদালতে গুজব না ছড়াতে সচেতন করে ৫’শত টাকা জরিমানা প্রদান করেন।
কেএ/বার্তাবাজার