সিরাজদিখানে দ্ররিদ্র পরিবারের মাঝে নিত্য পণ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের মোকাবেলায় রীতিমতো যুদ্ধ চলছে। সরকার পুরো বাংলাদেশ লকডাউন করে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। আর এসময় খেটে খাওয়া মানুষগুলো অসহায় হয়ে পড়ছে।

ব্যক্তিগত ভাবে কেউ তাদের খোজ নিচ্ছে না। সবাই নিজ নিজ পরিবার নিয়ে ব্যস্ত। আর এঅবস্থায় খেটে খাওয়া মানুষগুলো পাসে সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন উপজেলা যুবলীগ নেতা জাহিদ শিকদার।

শুক্রবার সকাল থেকে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের ২৫০ টি অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে পৌছে দেন চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনিয় পণ্য। এগুলো পেয়ে পরিবার গুলোর মধ্যে আনন্দ বিরাজ করছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর