লক্ষ্মীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে শহরে জীবাণুনাশক স্প্রে করলেন জেলা পরিষদ

লক্ষ্মীপুরে করোনা ভাইরাস বা কভিট-১৯ সংক্রমণ রোধে জেলা শহরের হাট-বাজার, অফিস ও হাসপাতালসহ বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের উদ্যোগে এসব জীবাণুনাশক স্প্রে করা হয়।

শুক্রবার বিকেলে পরিষদ প্রাঙ্গণে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিউজ্জামান ভূঁইয়া। পরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসার নাসরিন আক্তারের নেতৃত্বে ইউনিটের ১০ স্বেচ্ছাসেবি সদস্য সম্ভাব্য জীবাণু উৎপাদন স্থানে স্প্রে কার্যক্রম শুরু করে।

এছাড়া উদ্বোধন সময়ে উপস্থিত ছিলেন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, সদস্য মাহবুবুল হক মাহবুব, মামুন বিন জাকারিয়া ও সাখাওয়াত হোসেন আরিফ প্রমুখ।

জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান বলেন, করোনার প্রাদুর্ভাব প্রতিরোধ, এবং শহরকে জীবণু মুক্ত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের জীবাণুনাশক স্প্রে কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া নিজের অবস্থানে থেকে সবাইকে বাড়ি-ঘরসহ আশপাশ এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রেখে করোনা প্রতিরোধে কাজ করার আহবান জানান তিনি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর