মহামারি করোনাভাইরাসে বাংলাদেশেও হানা দিয়েছে। প্রতিদিন রোগীর সংখ্যা বেড়েই চলছে। শুক্রবার (২৭ মার্চ) নতুন করে আরও চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এমন পরিস্থিতিতে রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্তদের জন্য চিকিৎসা সেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে বেশ কয়েকটি হাসপাতাল।
আইইডিসিআর এর তথ্যমতে, রাজধানীতে এখন পর্যন্ত ১০টি হাসপাতালে কোভিড-১৯ করোনাভাইরাসের চিকিৎসা দেয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। সেইসঙ্গে ওই সব হাসপাতালে যোগাযোগের জন্য হাসপাতালগুলো নিজস্ব যোগাযোগ নম্বরও সরবরাহ করেছে।
রাজধানীর এসব হাসপাতালগুলো হলো- উত্তরায় কুয়েত মৈত্রী ফ্রেন্ডশিপ হাসপাতাল (যোগাযোগ: ০১৯৯৯৯৫৬২৯০), কমলাপুরে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল (যোগাযোগ: +৮৮০২৫৫০০৭৪২০), নয়াবাজারে মহানগর জেনারেল হাসপাতাল (যোগাযোগ: ০২৫৭৩৯০৮৬০, ০২৭৩৯০০৬৬), মিরপুর মেটারনিটি হাসপাতাল (যোগাযোগ: ০২৯০০২০১২), কামরাঙ্গীরচর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল (যোগাযোগ: ০১৭২৬৩২১১৮৯), আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল (যোগাযোগ: ০১৭০০০০০০০০, ০১৭১২২৯০১০০), কেরানীগঞ্জে জিনজিরা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, যাত্রাবাড়ীতে সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল (যোগাযোগ: ০১৭৭৭৭৭১৬২৫), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট (যোগাযোগ: ০১৮১৯২২০১৮০)।
করোনা ভাইরাসের লক্ষণগুলো দেখা দিলেই হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলছে আইইডিসিআর। হটলাইন নম্বর ১৬২৬৩ ছাড়াও অন্যান্য নম্বরগুলো হচ্ছে- ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।
বার্তাবাজার/এমকে