শরীয়তপুরে মাস্ক, স্যানেটারাইজ, পিপিই বিতরণ অব্যহত
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপির রত্নগর্ভা মা বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে শরীয়তপুরে প্রায় ১৫ হাজার পিস উন্নত মানের মাক্স, প্রায় ৩ হাজার পিস হ্যান্ড স্যানেটারাইজ, ১ হাজার জোড়া হ্যান্ডগ্লোবস ও ১ হাজারের অধিক পিপিই এবং চরভাগা বঙ্গবন্ধু জনকল্যাণ ট্রাষ্ট ‘ এর সৌজন্যে সখিপুর থানার চরভাগার বিভিন্ন বাজারে মাস্ক, স্যানেটারাইজ, হ্যান্ডগ্লোবস বিতরণ করা হয়েছে।
১৯ মার্চ থেকে ( ২৭ মার্চ) শুক্রবার পর্যন্ত এসব সামগ্রী শরীয়তপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সাংবাদিক ও নড়িয়া-সখিপুরের সাধারন মানুষের মধ্যে বিতরণ করা হয়।
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নড়িয়া, ভেদরগঞ্জ উপজেলা ও সখীপুর থানাসহ জেলায় এসব হস্তান্তর করেছি।
অতীতের ন্যায় জেলার যেকোন সঙ্কটে বাংলাদেশ আওয়ামীলীগ ও আশরাফুন্নেসা ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে। সবাইকে বাসায় অবস্থান করার অহ্বান জানিয়ে পানিসম্পদ উপমন্ত্রী বলেন, আপনারা নিরাপদ থাকুন। বাংলাদেশকে আল্লাহ হেফাজত করবেন কেননা এদেশের প্রধানমন্ত্রী আল্লাহপরায়ন।
সখিপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন সিকদার বলেন, করোনা প্রতিরোধে আমাদের নেতা পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা এ পর্যন্ত শরীয়তপুরের বিভিন্ন দপ্তরে ও এলাকায় হাজার হাজার পিস মাস্ক, পিপিই ও স্যানিটাইজার বিতরণ করেছি।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, আমাদের সখিপুর থানা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ আমাদের পানিসম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় প্রতিনিয়ত আমাদের জন্য এসব নিরাপত্তা সামগ্রী পাঠাচ্ছেন।
তিনি সর্বদা শরীয়তপুরের খোঁজ খবর রাখছেন। সবাইকে ধর্য্য সহকারে এ ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানিয়েছেন। আমাদের সকলের প্রচেষ্টাতেই এ ভাইরাস মোকাবেলা করতে পারবো ইনসাআল্লাহ।
কেএ/বার্তাবাজার