করোন ভাইরাস প্রতিরোধে লক্ষ্মীপুরে কাঁচা বাজার ও ঔষধের দোকান ব্যতিত সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান ও পণ্যবাহী ট্রাক ছাড়া সকল প্রকার যানবাহন বন্ধ ঘোষনা করেছে জেলা প্রশাসক। একই সাথে জেলা-উপজেলা ও প্রতিটি ইউনিয়নের সকল হাট-বাজার বন্ধ রাখার নির্দেশ দেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। সকালে একটি পরিপত্রের মাধ্যমে এ নির্দেশনা দেন তিনি।
তবে সার, কীটনাশকের দোকান সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত খোলা থাকবে।
এদিকে আজ পর্যন্ত ১২১১ জন হোম কোয়ারাইন্টাইনে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৬১৪ জনকে সময় পার হয়ে যাওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন ডাঃ আবদুল গফফার।
করোনা ভাইরাস কভিট ১৯ সংক্রণরোধে হোম কোয়ারাইন্টাইন নিশ্চিত করতে মাঠে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ। নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস