ঢাকা প্রিমিয়ার লিগ শেষ পর্যন্ত আর মাঠে না গড়ালে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ক্রিকেটাররা। ক্ষতি পুষিয়ে দিতে বিসিবি ও ক্লাবগুলোর প্রতি আবেদনও করছেন তারা। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ক্রিকেটারদের আর্থিক ব্যাপারটি বিবেচেনার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে করেনা প্রতিরোধে অনুদান দেয়ার কথাও ভাবছে বোর্ড।
করোনা আতঙ্কে প্রথম রাউন্ড শেষেই স্থগিত হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। খেলোয়াড়দের আয়ের অন্যতম বড় উৎস এ লিগ। জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের কাছে ডিপিএলই রুটি রুজি। আবার কবে লিগ শুরু হবে। কেউ জানেন না। এ অনিশ্চয়তায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ক্রিকেটাররা।
এই অবস্থায়, বিসিবি ও ক্লাবগুলোর প্রতি ক্ষতি পুষিয়ে দেয়ার ব্যাপারটি বিবেচনা করতে বোর্ড ক্লাবের সুনজরের আশায় আছেন ক্রিকেটাররা। তারা মনে করেন, শেষ পর্যন্ত খেলা আর মাঠে না গড়ালে বিপাকে পড়তে হবে তাদের।
খেলোয়াড়দের ক্ষতি পুষিয়ে দেয়ার ব্যাপারটি বিবেচনায় আছে বিসিবির। প্রধান নির্বাহী বলছেন, তারা ইতোমধ্যে ভাবতে শুরু করেছেন। খুব দ্রুত হয়তো একটা সিদ্ধান্তও জানাবেন। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, কথা বলতেছি আমরা, দেখতেছি কী করা যায়। কীভাবে হবে সেটা নিয়ে কথা হচ্ছে। এদিকে করোনা প্রতিরোধে ক্রিকেটারদের তহবিল গঠনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সবাই। বিসিবিও অনুদান দেয়ার কথা ভাবছে।
বার্তা বাজার / এম এস