করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে বগুড়ার শিবগঞ্জে সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহর পক্ষ হতে উপজেলার বিভিন্ন গ্রামে হ্যান্ড সানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করা হচ্ছে। বিতরণের সাথে সাথে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে তারা।
জানা গেছে, গত মঙ্গলবার থেকে ভ্রাম্যমান গাড়িতে করে এমপির পক্ষে গ্রামে গ্রামে ঘুরে প্রান্তিক মানুষের হাতে এসব সামগ্রী তুলে দিচ্ছেন এমপি পুত্র ও উপজেলা যুব সহতি সভাপতি হুসাইন শরিফ সঞ্চয়।
সঞ্চয় জানান, করোনা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে প্রায় ৫ হাজার মানুষকে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরন করা হয়েছে। এসব সামগ্রী করোনা পরিস্হিতির উন্নতি না হওয়া পর্যন্ত উপজেলার সব গ্রামে গ্রামে বিতরন করা হবে।
কিচক শোলাগাড়ি এলাকার বয়োবৃদ্ধ ছমির উদ্দিন, রায় নগর এলাকার সাইফুল ইসলাম, গাংনগরের বাদশা মিয়াসহ অনেকে এমপির পক্ষ থেকে এমন সহযোগিতা পেয়ে আনন্দ প্রকাশ করেন।
বগুড়া-২ আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ বলেন, দেশের মানুষের এমন দুর্যোগে প্রতি এলাকার জনপ্রতিনিধিদের এগিয়ে আসা উচিত। তিনি উপজেলার অন্যান্য জনপ্রতিনিধিদেরও মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
বার্তা বাজার / ডাব্লিও.এস