ময়মনসিংহে প্রায় ২০০ পরিবারের এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। করোনা পরিস্থিতির কারণে তিনি ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালেন ।
এক ভিডিও বার্তায় মোসাদ্দেক সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। মোসাদ্দেক বলেন, সবাই ভালো থাকুক। এবং এ মহামারি থেকে আমরা সবাই যেন মুক্তি পাই। এর কারণে আমাদের বাংলাদেশের কোনো মানুষের যেন মৃত্যু না ঘটে।
তিনি বলেন, এখন আমার জায়গা থেকে কিছু করার চেষ্টা করছি। এখানে বসে আমি যতটুকু পারছি চেষ্টা করছি। আমি সবার উদ্দেশে বলব, আপনারা যার যার জায়গা থেকে যে যতটুকু পারেন মানুষকে সাহায্য করুন।
বার্তা বাজার / এম এস