রাজধানীতে চলছে জীবাণুনাশক পানি ছিটানো কার্যক্রম

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো হয়। করোনাভাইরাস রোধে জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে ।

প্রকৌশল বিভাগ, সিটি করপোরেশনের ৮টি গাড়িতে করে শুরু করে পানি ছিটানো কার্যক্রম। প্রথমে মিরপুরের ৬০ ফিট, টোলারবাগ ও আগারগাঁও এলাকায় ছিটানো হয় জীবাণুনাশক স্প্রে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় শুরু হয় জীবাণুনাশক কার্যক্রম।

সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ৪ এপ্রিল পর্যন্ত চলবে পানি ছিটানো কার্যক্রম। সিটি করপোরেশনের সঙ্গে এ কার্যক্রমে অংশ নেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা। সকাল ও বিকেল, দু’ভাগে চলছে এ পরিচ্ছনতা অভিযান।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর