শুক্রবার সকাল থেকে টাঙ্গাইলে জেলা পুলিশের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রাখতে, মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহারে সকলকে সচেতন করতে মাঠে নেমেছে চৌকস টিম। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম) এর নেতৃত্বে জেলা পুলিশ টাঙ্গাইল সদর হাসপাতাল মোড় শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক, শহরের ছয়আনি বাজার’সহ বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক কাজ পরিদর্শন করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউর রহমান, সদর থানার ওসি মীর মোশারফ হোসেন, সদর থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মোঃ সালাউদ্দিন, সদর ফাঁড়ির পরিদর্শক মোঃ মোশারফ হোসেন, সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।
বার্তা বাজার / ডাব্লিও.এস