কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে সরকারী বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা অপরাধে (২৬ মার্চ) বৃহস্পতিবার রাতে ৮ সময়ে আমিন টি স্টল মালিক আমিনকে ২ হাজার টাকা, মনির ষ্টোরের দুলাল দুলালকে ৩ হাজার টাকা, সুজন স্টোর মালিক সুজন কে ৩ হাজার, আলমগীর স্টোর মালিক মাইনউদ্দীনকে ৩ হাজার, বাক্কার মুদি দোকান ৩ হাজার টাকা মোট ১৪ হাজার টাকা জরিমানা করেন
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি)একেএম লুৎফর রহমান
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মফিজুর রহমান ও উপজেলা ভূমি অফিসের নাজির মো.শাহআলম উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান বলেন, করোনা ভাইরাসে বাংলাদেশসহ পুরো বিশ্বে আতঙ্ক বিরাজ করছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দোকান খোলে বিক্রি করছিল। বাজার মনিটরিংয়ের এর অংশ হিসেবে ওই পাঁচ ব্যবসায়ীকে বিভিন্ন হারে জরিমানা করা হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস