লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের তালুক হরিদাস গ্রামে শুক্রবার(২৭ মার্চ) সকালে পুকুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত জয়মালা রানী(৩৮) একই গ্রামের প্রফুল্ল চন্দ্র বর্মন(৪২) এর স্ত্রী।
স্থানীয়রা জানায় গতকাল বিকাল ৩টায় নিখোঁজ হয় জয়মালা রানী।নিখোঁজ এর পর গতকাল রাতে অনেক খোজাখুজি করে পাওয়া যায়নি। খোঁজাখুঁজির পর আজ (শুক্রবার) সকালে পুকুর থেকে লাশ উদ্ধার করেন নিহতের স্বজনরা।
খবর পেয়ে সকাল ১০টায় আদিতমারী থানার তদন্ত পরিদর্শক মশিউর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত বলা যাবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস