করোনাভাইরাসঃ দেশে ২ ডাক্তারসহ আরও ৪ রোগী সনাক্ত, মোট ৪৮

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। এর মধ্যে দুই জন ডাক্তারও রয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) এক অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন আইইডিসিআরে পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বের ১৯৯ টি দেশে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী এ ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা পাঁচ লাখেরও বেশি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর