মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় ২৪ ঘন্টায় নতুন করে যুক্ত হয়েছে ৪২ জন। নতুন ৪২ জন নিয়ে এ পর্যন্ত ৪১৯ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। শুক্রবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন আবুল কালাম আজাদ।
নতুন করে হোম কোয়ারেন্টাইনে যুক্ত আছেন সদরে ০৩ জন, গজারিয়াতে ০২ জন, টংগীবাড়িতে ০৬, সিরাজদিখানে ৩০ জন, শ্রীনগরে০, লৌহজং উপজেলায় ০১ জন নতুন সংযুক্ত হয়েছেন। এ পর্যন্ত সর্বমোট ২৫২ জন ছাড়পত্র নিয়ে হোম কোয়ারেন্টাইন সমাপ্ত করেছেন। মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগ থেকে শুধু বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস