লকডাউনে যে ৬ কাজ করার পরামর্শ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। ইতোমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে ২৪ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আক্রান্ত হয়েছে ৫ লাখেরও বেশি মানুষ। প্রাণঘাতী এই ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে বিশ্বের অনেক দেশ লকডাউন করা হয়েছে, আবার অনেক দেশ লকডাউনের কথা ভাবছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, লকডাউন বা শাটডাউন পরিস্থিতিতে দেশগুলোকে ছয়টি বিষয়ের দিকে নজর দিতে হবে।

যে ৬টি কাজ একান্ত জরুরি

১. যতটা সম্ভব পারা যায় স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্যকর্মীদের সংখ্যা বাড়াতে হবে, তাদের প্রশিক্ষণ ও সেবা কাজে নিয়োগ করতে হবে।

২. কম্যুনিটি লেভেলে সংক্রমণ হতে পারে – এমন প্রতিটি ঘটনা খুঁজে বের করার ব্যবস্থা করতে হবে।

৩. টেস্ট করার জন্য সব ধরনের ব্যবস্থা ত্বরান্বিত করতে হবে।

৪. রোগীদের চিকিৎসা এবং তাদের আইসোলেট করার জন্য পর্যাপ্ত সুবিধার ব্যবস্থা করতে হবে।

৫. রোগীদের সংস্পর্শে আসা প্রত্যেকের কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে।

৬. ইতোমধ্যে কোভিড-১৯ মোকাবিলার জন্য গৃহীত সরকারি পদক্ষেপগুলো পুনর্মূল্যায়ন করতে হবে।
।।বিবিসি।।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর