বিশ্বজুড়ে ২৪ হাজারেরও বেশি প্রাণ কেড়ে নিল প্রাণঘাতী করোনা

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ডিসেম্বরে সর্বপ্রথম হুবেইপ্রদেশের উহানে প্রাণঘাতী এই ভাইরাসটি শনাক্ত হয়। এখন পর্যন্ত বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩২ হাজার ২২৪ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৮৭ জনের। করোনা থেকে মুক্তি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩২৬ জন।

বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বৃহস্পতিবার জানিয়েছে, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইউরোপের দেশে ইতালি। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮২১৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৫৮৯ জন। এছাড়াও দেশটিতে করোনা থেকে মুক্তি পেয়েছে ১০ হাজার ৩৬১ জন।

করোনায় বিপর্যস্ত আরেকটি দেশ হলো স্পেন। স্পেনে এখন পর্যন্ত ৫৭ হাজার ৭৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৬৫ জনের।

চীনে কমে এসেছে করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে ৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত চীনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩২৯২ জন। চীনে এ ভাইরাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৮১ ৩৪০ জন। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৪ হাজার ৫৮৮ জন।

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮৫ হাজার ৫৯৪ জন। মৃত্যু হয়েছে ১৩০০ জনের।

ইরানে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ২৩৪ জনের। ফ্রান্সে মৃত্যু হয়েছে ১৬৯৬ জনের। অন্যদিকে জার্মানিতে মৃতের সংখ্যা ২৬৭ জন।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড মিটার

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর