গত দুইদিন ধরে তিন সপ্তাহের লক ডাউন চলছে সারা সাইপ্রাস জুড়ে। এ মুহূর্তে কেউ জরুরী প্রয়োজন ছাড়া বাসার বাইরে যেতে পারবে না। বাইরে গেলেই ১৫০ ইউরো জরিমানা গুনতে হবে তাকে।
জরুরী কাজে বাইরে যাওয়ার জন্য আপনাকে আগে ডেপুটি মিনিস্টার থেকে মোবাইল এস এম এস এর মাধ্যমে অনুমতি নিতে হবে। যেভাবে এস এম এস করবেন–
মেসেজ অপশননে গিয়ে টাইপ করতে হবে —
X space ID or passport number space postal code.
লিখে সেন্ড করে দিতে হবে 8998 নাম্বারে।
X এর জায়গায় আপনাকে নিন্মের পরিষেবা থেকে যে কোন একটা নাম্বার লিখতে হবে, যে পরিষেবাটি আপনি নিতে চাচ্ছেন।
যেমন –
১। ফার্মেসি, রক্তদান কেন্দ্র বা ডাক্তারের কাছে যেতে হলে X এর পরিবর্তে 1 টাইপ করতে হবে।
২। প্রয়োজনীয় পণ্য / পরিষেবা কিনতে যদি কোনও দোকানে যান x এর পরিবর্তে 2 টাইপ করতে হবে।
৩। যদি ব্যাংকে যান x এর জায়গায় 3 টাইপ করতে হবে।
৪। যদি সরকারি কোন কাজে যান x এর জায়গায় 4 দিতে হবে।
মেসেজ দিয়ে আপনাকে রিপ্লাই মেসেজ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মন্ত্রণালয় থেকে মেসেজগুলি চেক করে যদি প্রয়োজন মনে করে আপনার বাইরে যাওয়ার দরকার তখন আপনাকে OK লিখে রিপ্লাই পাঠাবে। এরপর আপনি বাইরে যেতে পারবেন। যখন কোন পুলিশ আপনাকে চেক করবে সে রিপ্লাই মেসেজটি দেখাতে হবে। তবে সাথে অবশ্যই আপনার আইডি কার্ড কিংবা পাসপোর্ট নিয়ে বাইরে যেতে হবে যেটা মেসেজে উল্লেখ করবেন।
বার্তাবাজার/এসজে