করোনায় যুক্তরাষ্ট্রে ১১৪৩ জনের মৃত্যু, আক্রান্ত ৮০ হাজার

মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ৮৭১ জন। এ নিয়ে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৩ জন, আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ।

দেশটিতে এপর্যন্ত ১ হাজার ৮৬৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন ৭৬ হাজারের বেশি। এদের মধ্যে অন্তত ২ হাজার ১১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের প্রায় অর্ধেকই নিউ ইয়র্কে। অঙ্গরাজ্যটি প্রায় ৪০ হাজার মানুষের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস ধরা পড়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ভয়াবহতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, বৈশ্বিক মহামারির পরবর্তী কেন্দ্র হতে পারে যুক্তরাষ্ট্র।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর