করোনা: মসজিদে মসজিদে মাঝরাতে আজান

করোনা থেকে রক্ষা পেতে সৃষ্টিকর্তা কাছে প্রার্থনা হিসাবে মসজিদের মাইক হতে মাঝ রাতেই ভেসে আসে আজানের ধ্বনি। প্রায় লকডাউন হয়ে যাওয়া হবিগঞ্জ জেলা বৃহস্পতিবার (২৬ মার্চ) গভীর রাতে সকল নীরবতাকে কাঁচের মত ভেঙে দিয়ে আজানের ধ্বনিতে মুখরিত হয়ে যায়।

এত নীরবতার মাঝে আচমকা আজানে মানুষ থমকে দাঁড়িয়ে গভীর মনযোগের সাথে শুনেছে আজানের সুর। আর মনে মনে প্রভুর নিকটা মহামারী করোনা থেকে মুক্তির জন্য চেয়েছে দোয়া।

স্থানীয় সাংবাদিক আবুল হালিম জানায়, শহরের পোদ্দার বাড়ি,দুই নম্বর পুল ও শায়েস্তানগর এলাকায় রাত ১০টার পর একযোগে আজান দেয়া হয়।

এছাড়াও বগলা বাজার, চৌধুরী বাজার,শ্যামলী, গোসাইপুরসহ শহরের বেশ অনেক এলাকায় একযোগে আজান দেয়া হয়। এই আজানের ঐশ্বরিক সুরে মোহিত মানুষজন একযোগে প্রার্থনা করছিল পরম করুনাময় সৃষ্টিকর্তার কাছে যেন প্রানঘাতী করোনা থেকে সবাইকে মুক্তি দেইয়া হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর