মৃত্যুপুরী ইতালিতে একদিনেই ৭১২ জনের প্রাণহানি

ইতালিতে মরণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৭১২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১৬৫ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৫৩ জন।

আর আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে ৮০ হাজার ৫৩৯ জনে। ১০ হাজার ৩৬১ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত মারা গেছেন ২৩ হাজার ৪ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯ হাজার ৪২৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২২ হাজার ২২৬ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত মারা গেছেন ৫ জন। আক্রান্ত হয়েছেন ৪৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর