বৃহস্পতিবার থেকে(২৬ মার্চ) থেকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় তার সন ধরনের চিকিৎসার দেখভাল করবেন তারই পূত্রবধু ডা. জোবায়দা রহমান। পরিবারের সদস্য ও নেতাকর্মীদের সান্নিধ্যে আসতে পেরে মানসিকভাবে অনেকটাই শক্তি পেয়েছেন খালেদা জিয়া, এমনটাই জানিয়েছেন বিএনপির নেতারা।
৭৭৭ দিন কারাভোগের পর শর্তাসাপেক্ষে মুক্তি পেয়ে খালেদা জিয়া এখন অবস্থান করছেন গুলশানের বাসা ফিরোজায়। দেশের বিদ্যমান করোনা পরিস্থিতি বিবেচনা করে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সাথে বাড়িতে রেখেই ত৬য়ালে চিকিৎসা দেইয়া হবে বলেও নিশ্চিত করেছেন খালেদার ছোট বোন সেলিমা ইসলাম।
বিএনপির একটি সূত্র জানায়, তাদের নেত্রীর চিকিৎসার জন্য যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে তারা সার্বিক তত্বাবধায়ন করছেন খালেদা জিয়ার জোষ্ঠ পুত্র তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান।
বার্তাবাজার/এসজে