পঞ্চগড়ে শিশু ধর্ষণের চেষ্টাকালে কিশোর আটক

পঞ্চগড়ে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই এলাকার সজিব হোসেন (১৪) নামে কিশোরের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (২৬শে মার্চ) দুপুরে পঞ্চগড় জেলার সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের জোতসওদা (পূর্বডাঙ্গী) এলাকায় ঘটনা ঘটে।

অভিযুক্ত কিশোর সজিব একই এলাকার ওলেমান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার (২৬শে মার্চ ) দুপুরে নিজ বাড়ির উঠানে খেলা করছিল ভুক্তভোগী শিশুটি। এ সময় বাড়ি ফাঁকা দেখে শিশু কে বাড়ির পাশের নিজেদের গম ক্ষেতে নিয়ে যায় সজিব।পরে সকলের মাঝে বিষয়টি জানাজানি হলে তারা সজিব কে আটকে করে পুলিশে দেয়।

পঞ্চগড় সদর থানার এসআই হিরন্ময় চন্দ্র জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে আটক করে থানায় নিয়ে এসেছি।তার বিরুদ্ধে একাধিক বিষয়ে অভিযোগ আছে। তবে তার বিরুদ্ধে ধর্ষণের মামলার প্রস্তুতি চলছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর