এবার ঘরে থাকা লোকদের বাজার করে দিতে শুরু করেছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটনের কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মহসিন বৃহস্পতিবার(২৬ মার্চ) তার ফেসবুক পেইজে করা এক পোস্টের মাধ্যমে সেই খবর জানান। সেখানে আপলোড করা এক ছবিতে একটি পরিবারের হাতে বাজারের ব্যাগ তুলে দিতে দেখা গেছে এক পুলিশ কর্মকর্তাকে।
এর ঠিক ১০ ঘন্টা আগে ওসি মহসিন তার ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। স দেখা যায় তিনি হ্যান্ড মাইকে ঘোষণা দিচ্ছেন “দয়া করে আপনার বাসায় থাকুন। কিছু লাগলে বলবেন আমরা পৌছায়া দেব’। সে মোতাবেক তিনি তার কথা রেখেছেন।
মোহাম্মাদ মহসিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ঘরে থাকতে নগররবাসীকে অনুরোধ করেছিলাম। তারা অনুরোধ রেখেছেন। কথা দিয়েছিলাম প্রয়োজনে ঘরের বাজারও আমরা দিয়ে আসব। সেই কথাও রেখেছি। হোম কোয়ারান্টাইনে আছেন এক প্রবাসী ভাই। ঘরের বাজার করার সুযোগ নেই। তাই আমাদের সহযোগিতা চেয়েছেন। টিম কোতোয়ালী বাজার পৌঁছে দিয়েছে তার বাসাতেই।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।’
ওসি মোহাম্মাদ মহসিনের দায়িত্ব পালনে অবহেলার কথা কখনই শোনা যায়নি। বরং তিনি বরাবরই নিষ্ঠার সাথে কাজ করে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। গতকালের (২৫ মার্চ) এক ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন তার সহকর্মীদের নিয়ে জনগনের জন্য নিরলসভাবে কাজ করার কথা। টানা ১৬ ঘন্টা তিনি ও তার সহকর্মীদের কেউ বিশ্রামে না গিয়ে করোনা মোকাবিলায় কাজ করেছেন।
চট্টগ্রাম মহানগরবাসীও এমন পুলিশ কর্তা পেয়ে সন্তষ্টি প্রকাশ করেছে।
বার্তাবাজার/এসজে