বাইরে ঘোরাফেরা করে ইউপি সদস্য ধরা খেলেন নৌবাহিনীর হাতে

করোনা মোকাবেলায় সরকার নিষেধ করেছে গণজামায়েত না করার। কিন্তু সরকারের নির্দেশ অমান্য করে বাইরে ঘোরাফেরা করায় এক ইউপি সদস্যকে আটক করেছে টহলরত নৌবাহিনী। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) রার ৮টার দিকে বরগুনা সদর উপজেলার পোটকাখালি বাজার থেকে ওই ইউপি সদস্যকে আটক করা হয়। সেই সাথে আরও কয়েকজনকে আটক করে কান ধরিয়ে উঠবস করানো হয়।

আবু হেনা মোস্তফা কামাল মিল্টন নামের আটক ওই ইউপি সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে বরগুনার বিভিন্ন স্থানে জরুরী প্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকান বন্ধ অযথা বাইরে ঘোরাফেরা থামাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, আরিফ উল্লাহ নিজামী এবং মো. মেহেদী হাসানকে সাথে নিয়ে নৌবাহিনী এক বিশেষ অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, দণ্ডিত ওই ইউপি সদস্যকে গণজামায়েতরত অবস্থায় তার অফিসে আটক করে নৌবাহিনী। এরপর সংক্রমণ ব্যাধি নিয়ন্ত্রণ ও নির্মূল আইন অনুযায়ী তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর