নীরব ঘাতক করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। অনেক দেশ লকডাউন করে দেয়া হয়েছে। এই মহামারি প্রতিরোধ করতে করোনা ভাইরাস বিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ সদরদপ্তর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালেই এই প্রস্তুতি শুরু হওয়ার কথা রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানা গেছে।
জাপানে চলতি সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় এই পরিকল্পনাকে দেশে জরুরী অবস্থা জারির মতই দেখা হচ্ছে।
করোনা ‘মারাত্মক বিপজ্জনক’ হয়ে উঠলে তা মোকাবিলায় মার্চে সংশোধিত আইন অনুযায়ী দেশটিতে জরুরী অবস্থা জারীরও আশঙ্কা রয়েছে।জরুরি অবস্থা জারি হলে, স্কুলসহ সব জনসমাগমের স্থান বন্ধ করা এবং মানুষকে বাড়িতে থাকতে নির্দেশ দেওয়ার মতো পদক্ষেপ নিতে হতে পারে। এখনই করোনা ভাইরাস জাপানকে অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিচ্ছে।
বার্তাবাজার/এসজে