মুন্সীগঞ্জের শ্রীনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় ওই গ্রামের আনোয়ার হোসেনের বাড়ীর ভাড়াটিয়া মন্জুর হোসেনের শিশু পুত্র সোহান(২) বাড়ীর লোকের অজান্তে খেলার ছলে পুকুর ঘাটে গিয়ে অথৈ পানিতে তলিয়ে যায়।
অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
কেএ/বার্তাবাজার