করোনা আতঙ্কের মাঝেই বাংলাদেশ অবস্থানরত ৩৬৪ বিদেশি নিজ নিজ দেশে ফিরে গিয়েছেন। ঢাকায় অবস্থিত ভুটান ও মালয়েশিয়ান দুতাবাসে কর্মরত ওই দু’দেশের নাগরিকরা গত দুইদিনে বাংলাদেশ ছেড়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) এই তথ্য জানা গেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
জানা যায়, বুধবার (২৫ মার্চ) রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মালয়েশিয়ার নাগরিকরা ঢাকা ত্যাগ করেন । ওই ফ্লাইটে মালয়েশীয় দূতাবাসের কর্মরত দেশটির মোট ২২৫ নাগরিক ছিলেন।
আর বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দ্রুক এয়ারের দুটি বিশেষ ফ্লাইটে ভুটানের ১৩৯ নাগরিক ঢাকা ছেড়েছেন। ওই দুটি ফ্লাইটে ঢাকায় অবস্থিত ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ বাংলাদেশর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী ছিলেন।
বার্তাবাজার/এসজে