করোনা ভাইরাস প্রতিরোধে পটুয়াখালী এখন কোয়ারেন্টোইনের আদলে মানুষ দিন যাপন করছে। জেলার সর্বত্র সকল ধরনের যানবাহন এবং দোকান পাট বন্ধ রয়েছে। সড়ক সমূহ প্রায় জনশূন্য।
কাঁচা বাজার, ফার্মেসী ও মুদী দোকান ছাড়া সবই বন্ধ রয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া মানুষ বাহিরে নামছে না।এদিকে পরিবেশ দূষন মুক্ত রাখতে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ স্বাস্থ বিভাগের কর্মীসহ পরিছন্ন কর্মীদের নিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় দিনভর রাস্তায় ও বাসাবাড়িতে জীবানুনাশক পানিমিশ্রিত বিলিসিং স্প্রে করে চলছেন।
মেয়র মহিউদ্দিন আহম্মেদের নেতৃত্বে পরিছন্ন কর্মীরা সাধ্যমত কাঁচা পাকা ড্রেন পরিস্কার করার কার্যক্রম অব্যাহত রেখেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী ও বেসরকারী পর্যায় প্রচার মাইকিং চলছে।
কেএ/বার্তাবাজার