লক্ষ্মীপুরে অনলাইন সাংবাদিকদের করোনা সুরক্ষায় পোষাক দিলেন সাবেক মন্ত্রী শাহজাহান কামাল

লক্ষ্মীপুর লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের ৫ জন সদস্যের জন্য পারসোনাল প্রোটেকটিভ ইকুয়েপমেন্ট (পিপিই) পোষাক ও ১০টি মাস্ক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামালের ব্যক্তিগত উদ্যোগে এসব পোষাক দেয়া হয়।

স্থানীয় একটি পত্রিকা কার্যালয়ে গিয়ে এমপির প্রতিনিধি বায়েজিদ ভূঁইয়া পোষাকগুলো হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক জামাল উদ্দিন রাফি, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও এমপির প্রতিনিধি বায়েজিদ ভুঁইয়া বলেন, ঝুঁকি নিয়ে সাংবাদিকদের মাঠপর্যায়ে কাজ করতে হয়। তথ্য সংগ্রহ করতে গিয়ে নানান পেশার মানুষের সঙ্গে তাদের যোগাযোড় হয়। তাদেরও সুরক্ষা প্রয়োজন। এজন্য এমপি শাহজাহান কামাল ব্যক্তিগত উদ্যোগে সাংবাদিকদেরকে পিপিই পোষাক দেওয়া হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর