প্রাণঘাতী করোনার বিস্তার রোধে সারা বাংলাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায়ও বন্ধ রয়েছে দোকানপাট । জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো বিশেষ দরকার ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য নিষেধ করা হচ্ছে ।
একসাথে দুজনের বেশি হাঁটাচলা করলে জরিমানা করা হবে এ কথা বলে মাইকিংও করা হয়েছে। কিন্তু এই মাইকিং এর নিষেধাজ্ঞা অনেকেই আমলে নিচ্ছেন না। এর প্রেক্ষিতে নিরাপদ দূরত্ব বজায় না রাখার জন্য এবং মাস্ক না পাওয়ায় একসঙ্গে চারজন হাঁটায় কান ধরে এক পায়ে দাঁড় করিয়ে শাস্তি দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ছয়টায় জেলা শহরের কাউতলি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। তবে ওই চার যুবকের পরিচয় জানা যায়নি। এরপর তাদেরকে নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার করা এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলার শর্তে ছেড়ে দেয়া হয়। এ সময় সেখানে উপস্থিত অনেকেই পুলিশের এই শাস্তি দেয়াকে স্বাগত জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইকতিয়ার উদ্দিন আহমেদ। তিনি বলেন, নিষেধাজ্ঞা না মেনে
বিশেষ কারন ছাড়াই নিরাপদ দূরত্ব বজায় না রেখেই ওই চার যুবক একসাথে রাস্তায় হাঁটছিল। প্রাণঘাতী করোনাভাইরাসের সম্পর্কে সচেতন করে পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
বার্তাবাজার/এমএম