কেরানীগঞ্জে গাড়ীর গ্যারেজে আগুন, ১০টি প্রাইভেট কার ভস্মীভূত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গাড়ী মেরামতের একটি বন্ধ গ্যারেজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভিংসের জন্য রাখা ১০টি প্রাইভেট কার সম্পূর্নরুপে ভস্মীভূত হয়েছে।

আজ (২৬ মার্চ) বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কেরানীগঞ্জের থানাধীন হাসনাবাদ কন্টেইনার রোডের পাশে গাড়ী মেরামতের একটি বন্ধ গ্যারেজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

স্থানীয়রা জানান, রুবেল অটোমোবাইল নামের ওই গ্যারেজের ভেতর থেকে বিস্ফোরনের শব্দ শোনার পর সেখানে ধোয়ার কুন্ডলি দেখা যায়। এতে ধারনা করা হচ্ছে, গ্যারেজের ভেতর থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

পোস্তগোলা ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মোহসীন রব্বানী জানান, ৪টি ইউনিট আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। আগুনের সুত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পরই জানা যাবে। এঘটনায় ফায়ারসার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর